সাংবাদিকতাকে একটি চ্যালেঞ্জিং পেশা হিসেবে উল্লেখ, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের বর্ষপূর্তি
সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা, কারণ তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে অনেক বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। রোববার (১৭ আগস্ট) হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় বর্ষপূর্তিতে বক্তারা এসব কথা বলেন।
পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরজেএফ-এর চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম। সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান এবং দপ্তর সম্পাদক এইচ এম এরশাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল দিদারুল আলম পিএসসি (অবঃ), উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, জামায়াতে ইসলাম বাংলাদেশের পৌরসভা আমির মাস্টার মাহমুদুল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মনজুরুল হক জাহেদ এবং সদস্য সচিব সুমন পল্লবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয় যথাক্রমে হাফেজ মোঃ আসিফ আলি, রিমন মুহুরী ও লিখন বড়ুয়ার মাধ্যমে। দিবসটি উপলক্ষে অতিথিরা কেক কাটেন এবং 'ঐক্য' নামে একটি স্মারক গ্রন্থের উন্মোচন করেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, সমাজ, কৃষি ও মানবসেবাসহ সতেরটি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা এবং হাটহাজারী উপজেলার দশজন সাংবাদিককে সাংবাদিকতায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান চলাকালীন নবতরুণ ব্লাড ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বক্তারা হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদকে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এ সংগঠনের নেতৃবৃন্দরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যেভাবে জড়িয়ে রাখে তা সত্যিই প্রশংসনীয়। যে কোনো প্রয়োজনে সংগঠনের পাশে থাকবেন বলেও অতিথিরা জানান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সহকারী প্রকৌশলী সালমা খাতুন, এবি পার্টির জেলা সমন্বয়ক সাংবাদিক ন.ম. জিয়াউল হক চৌধুরী, রাজনীতিবিদ আসলাম মোর্শেদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুছা, উত্তর মাদার্শা প্যানেল চেয়ারম্যান কাজী আবু তালেব, হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান মোঃ গিয়াস উদ্দিন, গাউছিয়া কমিটির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হোসাইন খোকন, জাগৃতির সভাপতি এম ওসমান, সম্পাদক সোহেল রানা, কামালপাড়া যুব সংঘের সভাপতি ওসমান, হালদা নদীর ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি মোঃ শফিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও পেশাজীবী মানুষ। সভা শেষে অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান