ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে ঋণের দায়ে আরও এক কৃষকের আত্মহত্যা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৮-২০২৫ বিকাল ৫:৩৩

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের ভার সামলাতে না পেরে আকবর হোসেন (৫০) নামের এক কৃষক আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার খাড়ইল গ্রামের একটি পানবরজ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আকবর হোসেন ওই গ্রামের লোকমান আলীর ছেলে। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। স্থানীয়দের ভাষ্য, আকবর বিভিন্ন প্রায় ১২-১৩টি এনজিও ও মহাজনদের কাছ থেকে প্রায় ৬-৭ লাখ টাকা ঋন নিয়েছিলেন। ঋণের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। অবশেষে সকালে পানবরজে গিয়ে গলায় ফাঁস দেন তিনি।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আকবর পান বরজ দেখাশোনার জন্য খুব ভোরে বাড়ি থেকে বেড়িয়ে যায়। সকাল সাড়ে ৬টার দিকে তার ছেলে সুমন ছয়জন শ্রমিক নিয়ে পান বরজে গেলে তার বাবাকে দেখতে পাননা। খোঁজাখু্ঁজির পর পাশের আরেকটি পান বরজে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার বাবাকে দেখতে পায়। পরে শ্রমিকদের সহযোগীতায় মৃতদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কৃষকেরা বলছেন, ঋণের চাপে একের পর এক কৃষক আত্মহত্যায় বাধ্য হচ্ছেন।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত