বকশীগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
'অভায়শ্রম গড়ে তুলি’ দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়।
১৮ আগস্ট (সোমবার) মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়।
এই উপলক্ষে উপজেলা পরিষদ হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এবং সফল চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় পরে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোশারফ হোসেন , ২ নং বগারচর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত সোহেল রানা পলাশ , ধানুয়া কমলপুর ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত গোলাপ জামাল, মৎস্য চাষী মানিক চৌধুরী ও কমল মিয়া সহ ইউনিয়নের মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন । তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা খাতুনে সঞ্চালনায়
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাছের চাহিদা পুরনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পোনামাছ নিধনে আমাদেরকে সব সময় কঠোর পদক্ষেপ নিতে হবে। এই পোনামাছ রক্ষায় মৎস্যজীবীদের পাশাপাশি সমাজের সচেতনমহলও এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার
হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া
শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ
অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার
মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি
শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট
বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার
পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার