রাজশাহীতে ৯০ হাজার টাকা জরিমানা, ৪৩৯০ কেজি পলিথিন ধ্বংস
রাজশাহী মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও কাঁচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর।
সোমবার (১৮ আগষ্ট) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ ( র্যাব -৫ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে, পলিথিন একটি অপচনশীল দ্রব্য। পলিথিন আমাদের পরিবেশের সার্বিক ভারসাম্য নষ্ট করে। এই পলিথিন ব্যবহারে সরকার সর্বদাই সোচ্চার এবং বর্তমানে পরিবেশ উপদেষ্টা'র নির্দেশনা মোতাবেক দেশব্যাপী পলিথিন নিরোধ কর্মসূচীর অংশ হিসেবে র্যাব ফোর্সেস এর বিভিন্ন ব্যাটালিয়ন ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পলিথিন বিরোধ অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) বেলা ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত র্যাব-৫ এবং রাজশাহী পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজশাহী গরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্টস্টেশন বাজার, হড়গ্রাম সুপার মার্কেটে এবং কাটাখালীর একটি পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন.স্টোর'র স্বত্বাধিকারি অকবর আলী‘কে ২০ হাজার টাকা, রক্তিম ওয়ান টাইম'র স্বত্বাধিকারি
সারজিল আরিফ‘কে ২০ হাজার টাকা, শহিদ স্টোর'র স্বত্বাধিকারি মোঃ শহিদ ‘কে ১০ হাজার টাকা, কোর্ট মার্কেট'র স্বত্বাধিকারি মোঃ বেলাল‘কে ২০ হাজার টাকা এবং শুভ প্যাকেজিং'র স্বত্বাধিকারি নুরুল ইসলাম‘কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৪ হাজার ৩ শত ৯০ কেজি পলিথিন, পলিথিন তৈরীর কাঁচামাল ১ হাজার ৫ শত ৫০ কেজি জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক তাছমিনা খাতুন নেতৃত্ব দেন।
তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে র্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার