উল্লাপাড়ায় সবুজের সমারোহে জাতীয় ফুল শাপলা
চারিদিকে সবুজের মাঝে চোখ জুড়ানো সাদা শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গাঁড়া বিলের এই নয়নাভিরাম দৃশ্যটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। স্থানীয়ভাবে গাঁড়া বিল নামে পরিচিত হলেও পর্যটকদের কাছে এটি এখন 'গাড়ি লেক' নামেই বেশি পরিচিত।
এই বিলে ফুটে থাকা শাপলা ফুলগুলো দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগে যে, দেখামাত্রই মুখ থেকে ‘বাহ, কি সুন্দর!’ শব্দটি বেরিয়ে আসে। এমন মনোমুগ্ধকর দৃশ্যের মাঝে বিভিন্ন প্রজাতির পাখির কোলাহল এবং দেশি মাছের আনাগোনা আশেপাশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। এর ইংরেজি নাম ‘ওয়াটার লিলি’। এটি এক ধরনের জলজ উদ্ভিদ। সাদা শাপলাকে জাতীয় ফুল হিসেবে বিবেচনা করার মূল কারণ হলো, এর সাদা রং বাংলাদেশের জনগণের প্রতীক হিসেবে ধরা হয় এবং এর পাপড়িগুলো দেশের মানুষকে একত্রিত করার প্রতীক। এ কারণে শাপলা ফুল নানা রঙের হলেও শুধু সাদা শাপলাই বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মুদ্রা, নোট এবং গুরুত্বপূর্ণ দলিলে জাতীয় ফুল শাপলার জলছাপ আঁকা থাকে। এছাড়াও বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে সারা বছর খাল-বিল, হাওড়-বাঁওড় এবং পুকুরে প্রচুর শাপলা ফোটে।
সারা বিশ্বে ৫০ প্রজাতির শাপলা থাকলেও বাংলাদেশে মাত্র ২ প্রজাতির শাপলা জন্মে— সাদা ও লাল রঙের শাপলা। এর মধ্যে একটি রক্তকমল এবং অন্যটি শালুক প্রজাতির। শাপলার শেকড় পানির নিচে থাকে এবং ফুল ডাটা দিয়ে পানির উপর ফুটে থাকে। স্থানীয়রা জানান, ভোরের আলোয় বিলের পানিতে শাপলার মাঝে সূর্যের প্রতিচ্ছবি এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে। ফুলগুলো সাধারণত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পানির ওপর ভেসে থাকে। এর গোলাকার সবুজ পাতায় সাদা ও লাল শাপলা দেখতে আরও মনোমুগ্ধকর লাগে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, বাংলাদেশে সারা বছরই শাপলা কমবেশি সব জায়গায় হয়, তবে বর্ষা ও শরৎকালে এর সংখ্যা বেশি। গ্রামের মানুষ শাপলাকে সবজি হিসেবে খেতে পছন্দ করে। এর বীজ ও গুঁড়ো দিয়ে খইও বানানো হয়। শাপলা ভেজে খেতে খুবই সুস্বাদু এবং এতে পুষ্টিগুণও আছে। এর জলজ সবুজ ডাঁটায় আছে ভিটামিন, খনিজ এবং আঁশ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন