ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বিভিন্ন স্থানে এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেকের গণসংযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ১২:৩২

তানোর গোদাগাড়ী ১ আসনের  বিএনপির সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট সুলতান ইসলাম তারেক সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন। আজ তিনি স্থানীয় বাজার, দোকানপাট, পাড়া-মহল্লা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগণের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন। এ সময় তিনি তানোর থানায় গিয়ে স্থানীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেন এবং তাদের ধৈর্য ও সাহস জোগান। তিনি কর্মীদের উদ্দেশে সকালের সময়কে বলেন,“তোমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হও, জনগণের জন্য কাজ করো। আমরা বিএনপি কখনো অন্যায়, অবিচার বা জুলুম-নির্যাতনের পথে হাটি না। জয়-পরাজয় যাই হোক, আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”তিনি আরও বলেন,“ছোটবেলা থেকেই আমি সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলাম। মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করা আমার দায়িত্ব ও অঙ্গীকার। আমি চাই, জনগণের ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে তানোরবাসীর প্রকৃত সেবক হিসেবে কাজ করতে।”নেতাকর্মীদের উদ্দেশে তিনি একাত্মতার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের শক্তি জনগণ। তাই গণমানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি জনগণের দল, তাই সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”এ সময় তার সঙ্গে তানোর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ