ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল


আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি photo আসাদুজ্জামান, ঝিনাইদহ সদর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫০
 ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দল এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করে। কেন্দ্রীয় নির্দেশনা মেনে রাজধানী সহ, সারাদেশেই দিবসটি পালনে নানা কর্মসূচি  গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। তারই অংশ হিসেবে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দল আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে এক  আনন্দ মিছিল বের করে সংগঠনটি। উক্ত শোভাযাত্রা ও মিছিলে নেতৃত্ব প্রদান করেন, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এছাড়াও, মিছিলে অংশগ্রহণ করে, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতা-কর্মীরা। এসময় নানামুখী স্লোগানে মিছিলটি মুখরিত হয়ে ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পায়রা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম শফি বিশ্বাস বলেন, "বিগত ১৭ বছর দেশ ও জাতি এক মুমূর্ষু সময় পার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এঁর আদর্শের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতের ন্যায় সকল আন্দোলন সংগ্রামে রাজপথে জিয়া পরিবারের ভ্যানগার্ড হিসেবেই কাজ করবে ইনশাআল্লাহ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে আমরা দেশের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াই-সংগ্রাম অব্যাহত রাখবো।"
অপরদিকে, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হারুন অর রশিদ প্লাবন বলেন, "বিএনপি গণমানুষের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচল আস্থা রেখে, আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।

এমএসএম / এমএসএম

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১

বাংলাবান্ধা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ

পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার

রায়গঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই টিউবওয়েলই অকেজো, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ

মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে