ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় সালমান হত্যা: ১৬৪ ধারায় নয়নের স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫১

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী সালমান খন্দকার হত্যা মামলায় নতুন মোড়ের সৃষ্টি হয়েছে। মোবাইল ট্যাগিং ও দীর্ঘ নজরদারির পর গণ্ডব গ্রামের নয়ন কাজী (২৭) কে আটক করে পুলিশ।

আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে নয়ন জানান, সালমান হত্যায় সে সরাসরি জড়িত ছিল এবং আরও ৬-৭ জন সহযোগী তার সঙ্গে অংশ নেয়। নয়নের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও একটি সেভেনগিয়ার তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নয়ন গণ্ডব গ্রামের ভুলু কাজির ছেলে।

অন্যদিকে, মোবাইল ট্র্যাকিংয়ের সূত্র ধরে আটক করা হয়েছিল আড়পাড়া গ্রামের রিয়াজকে। তবে তদন্তে সালমান হত্যার সঙ্গে তার সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে জানা গেছে, ঘটনার দিন রিয়াজ ও সালমানের মধ্যে টাকার লেনদেন সংক্রান্ত কয়েক দফা কথোপকথন হয়েছিল।

তদন্ত কর্মকর্তা এসআই তারক বিশ্বাস জানান, প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে এবং নয়নের স্বীকারোক্তি হত্যাকাণ্ডের মূল তথ্য বের করে আনতে সহায়ক হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মে রাতে লোহাগড়ার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মী সালমান খন্দকার (২৬) পরিকল্পিতভাবে খুন হন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক