ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার, জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ২:৫২

জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক দখল করে নেওয়া ক্রয়কৃত জমি, বসত ভিটা ফিরে পেতে ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। 
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শামুসর রহমান ও তার স্ত্রী শাহানাজ বেগম। 
সংবাদ সম্মেলনে সাবেক সহকারী সমাজসেবা কর্মকর্তা শামসুর রহমান বলেন, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা সর্দার পাড়া এলাকায় রাজেন্দ্রগঞ্জ মৌজায় সাড়ে ৫ শতাংশ জমি গাজী রহমানের নামে জমি মালিকের কাছে ২০১৬ সালে আমি ক্রয় করি এবং সেই জমিতে বসত ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছি। আমার ক্রয়কৃত জমি আমার নামে নামজারী, খাজনা ও পৌরকর পরিশোধ করে আসছি।
এরই মধ্যে আমার স্ত্রী শাহানাজ বেগমের ক্যান্সারে আক্রান্ত হলে আমি তার চিকিৎসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।
আমার স্ত্রী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য যাই। এই সুযোগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের রাতে আমার ক্রয়কৃত নিজ দখলীয় বসত ভিটা রাতের আধাঁরে দখল করে নেয় আবদুর রহমানের তিন ছেলে মতিউর রহমান , তার ভাই আনোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম। 
দখলের খবর পেয়ে আমি দ্রæত ফিরে বাড়িতে গেলে আমাকে আমার বাড়ি থেকে জোর করে বের করে দেয় এবং হত্যার হুমকি দেয়। এমনকি আমার বাড়ির ভাড়াটিয়াদেরও বাড়ি থেকে বের করে দেয় তারা। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। 
তাই আমি প্রশাসনের কাছে আমার ক্রয়কৃত দখল হওয়া ফিরে পেতে সহযোগিতা কামনা করছি এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তা প্রদানের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী শাহানাজ বেগম ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪