লোহাগড়ায় সেনা সদস্যের বাড়িতে চুরি, আদালতে মামলা
নড়াইলের লোহাগড়া উপজেলার চরপাচাইল গ্রামে সেনা সদস্য রবিউল ইসলাম খানের বাড়িতে পরিকল্পিত চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন মিসেস রুমা সুলতানা কবিতা (পিতা মৃত আ. মান্নান খান, সাং-তারাইল, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ) বাদী হয়ে ১০ জনকে আসামি করে নড়াইলের লোহাগড়া আমলী আদালতে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ১২টার মধ্যে সেনা সদস্য রবিউল ইসলাম খান ও তার ভাই আনসার সদস্য পলাশ খানের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামিরা অস্ত্রশস্ত্রসহ পূর্বপরিকল্পিতভাবে বসতবাড়িতে প্রবেশ করে চুরি সংঘটিত করে। আসামিরা বাড়ির ছাদের চিলেকোঠার দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে চার কক্ষের হ্যাজবোল্ট ভেঙে ভেতরে থাকা ৩টি সিলিং ফ্যান, ১টি স্ট্যান্ড ফ্যান, ৩২ ইঞ্চি ওয়ালটন টেলিভিশন, পানির পাম্প, আকাশ ডিশ লাইন নেটাল বক্সসহ বিভিন্ন মালামাল চুরি করে।
এছাড়া ঘরের আলমারি ও টিনের বাক্স ভেঙে বাদীর মায়ের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের এক জোড়া কানের দুলসহ স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় জমিজমার দলিলপত্র নিয়ে যায়। চুরিকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে বাদী উল্লেখ করেছেন।
ঘটনাটি প্রত্যক্ষদর্শী দুইজন সাক্ষী দূর থেকে দেখে বাদীকে জানান। পরের দিন বাদী ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের চিহ্ন ও চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতের শরণাপন্ন হতে বলেন।
বাদী আদালতের নিকট আসামিদের বিরুদ্ধে ১৪৩/৪২৭/৩৮০/১১৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা আমলে গ্রহণপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন