ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:১৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার  সকালে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহিদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

বেলা ১১ টায় শহরের সার্কিট হাউস মাঠে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি  রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম,  জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র  যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান,  কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপদেষ্টা এ্যাড. তানজির আল ওহাব, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র,  মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলের  সিনিয়র  যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক  মোমিন খন্দকার ডালিম, তৈয়বুর রেজা। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন