ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৩:২৩

রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। ইউনেস্কো-আইপিডিসি'র সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচির আয়োজন করেছে।

সোমবার সকাল থেকে রাজশাহীর কাজীহাটা এলাকায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষ হবে আগামী বুধবার (২০ আগস্ট)। সোমবার কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন।

দিনভর কর্মশাল পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান।

প্রথম দিন সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দলগত কাজে সারাদিনের কর্মশালার মূল্যায়ণ করা হয়।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত