ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, থানায় জিডি


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৯-৯-২০২১ দুপুর ৪:২৭

রাজবাড়ী পাংশায় আহমেদ জুবায়ের (১৪) নামে মাদ্রাসা পড়ুয়া অষ্টম শ্রেণির এক ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। আহমেদ জুবায়ের উপজেলার মৌরাট ইউনিয়নের পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। সে উপজেলার পাট্টা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের আনিছুর রহমানের ছেলে। এ ঘটনায় রোববার (১৯ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় একটি জিডি করেছে তার পরিবার।

জিডি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বুধবার জোহরের নামাজের পর থেকে আহমেদ জুবায়েরকে মাদ্রাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিষয়টি মাদ্রাসার এক শিক্ষক আহমেদ জুবায়েরর পরিবারকে অবগত করেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পাংশা থানার একটি জিডি করে তার পরিবার।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, হারিয়ে গেছে অভিযোগে থানায় একটি জিডি করেছে তার পরিবার। তাকে খুঁজে বের করতে থানা পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়