পটুয়াখালীর দশমিনায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
পটুয়াখালী দশমিনা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
রাজিব দশমিনা উপজেলার সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড পাকার মাথা এলাকায় মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় স্কেভেটর (ভেকু) চালক ছিলেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাদীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় নিজ কর্মস্থল খেয়াঘাট যাচ্ছিলেন রাজিব। কাদীর হাট এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে অজ্ঞাত এক বৃদ্ধ রাস্তার মাঝখানে এসে পড়ে। দুর্ঘটনা এড়াতে রাজিব তাৎক্ষণিক নিজের চলন্ত মোটরসাইকেলসহ সড়কের পাশে সরে যাবার চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যান এবং গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মইনুল ইসলাম রাজিবকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, প্রাথমিক সুরতহাল করার পর কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত