শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) অফিসার ইনচার্জের দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমানের নেতৃত্বে কনস্টেবল চন্দন দেব ও শেখ মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সুত্রে জানা যায়, দরগাপাশা ইউনিয়নের ছয়হারা পয়েন্ট সংলগ্ন রমিজ উদ্দিনের দোকানের সামনে ডাবর–জগন্নাথপুর সড়ক এলাকা থেকে নুরুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক নুরুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাটিরজুরি ইউনিয়নের পনারগাঁও গ্রামে। তার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে৷
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার