ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ক্ষেতলালে মতবিনিময় সভা


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৯-৮-২০২৫ দুপুর ৪:৪৫

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় মৎস্য চাষি, জেলে ও মৎস্যজীবীদের সমন্বয়ে  উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার তুলসীগঙ্গা এলাকার মুনঝার বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামরুজ্জামান। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আমাদের সবার দায়িত্ব। সঠিক নিয়মে চাষাবাদ করলে একদিকে যেমন আর্থিক উন্নয়ন ঘটবে, তেমনি দেশের পুষ্টি চাহিদাও পূরণ হবে।

এ সময় স্থানীয় মৎস্যজীবী ও চাষিদের অংশগ্রহণে টেকসই মৎস্য আহরণ, জলাশয় সংরক্ষণ, আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি এবং প্রজনন মৌসুমে মাছ রক্ষা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ