মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম খানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্থানীয়রা উপজেলার বাংলা বাজার এলাকায় বিক্ষোভ র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা পিআইওকে অবিলম্বে অপসারণ করে দুর্নীতির তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বক্তব্য দেন তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও মোঃ মেহেদী মল্লিক, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী এম.এম আবু বক্কর, রাহাত সরকার, সাকিব, মাহিবী, এবং স্থানীয় বাসিন্দা মোঃ মতিন বেপারী, সবুজ প্রধান, মোঃ আরাফাত, সাব্বির, পারভেজ, আসমা আক্তার, সুমি আক্তারসহ অনেকে।
স্থানীয়দের অভিযোগ, সেলিম খান উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কোটি টাকার কাজ কাগজে-কলমে সম্পন্ন দেখালেও বাস্তবে মাত্র ২০-২৫ শতাংশ কাজ হয়েছে। স্কুল-কলেজ ভবন সংস্কার, রাস্তা মেরামত, সেতু নির্মাণসহ বিভিন্ন প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। এমনকি অনেক ক্ষেত্রে কাজ না করেও পূর্ণ বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কাবিখা ও টিআর কর্মসূচির অর্থায়নে সেলিম খান প্রভাবশালী মহল ও পিআইসিদের সাথে যোগসাজশ করে লাখ লাখ টাকা আত্মসাৎ করছেন। চলতি অর্থবছরে বিভিন্ন প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দ পাওয়া সত্ত্বেও নিম্নমানের কাজ কিংবা নামমাত্র কাজ করে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয়ভাবে বরাদ্দ পাওয়া চাল ও গমের টনপ্রতি ৫ হাজার টাকা ঘুষ আদায় করা হচ্ছে, অথচ সরকারি পরিপত্রে এ ধরনের ভ্যাট বা আইটি কর্তনের কোনো বিধান নেই। এছাড়া সাইড ভিজিটের নামে ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ নিয়মিত ঘুষ নেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পিআইও সেলিম খান ব্যক্তিগতভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। ঢাকার আফতাবনগরে ১০ কাঠা জায়গায় নির্মাণাধীন ১০ তলা ভবন এবং মোহাম্মদপুরে চারটি ফ্ল্যাটসহ বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি। বক্তারা বলেন, “সরকারি অর্থে জনগণের কল্যাণের জন্য বরাদ্দকৃত টাকায় ব্যক্তিস্বার্থ চরিতার্থ হচ্ছে। এতে সাধারণ মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে।” তারা দ্রুত তদন্ত সাপেক্ষে পিআইও সেলিম খানকে মতলব উত্তর উপজেলা থেকে অপসারণ এবং সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য