রৌমারীতে সাবেক স্কুল সভাপতিকে পিটানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পল্লী চিকিৎসক আমিনুল ইসলামকে হাটে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে। গত সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় রৌমারী হাটের পানবাজারে এই ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ আল মামুন সজিব রৌমারী থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে অবৈধভাবে ২৫টি গাছ বিক্রি, কাজ না করে স্লীপ ও ক্ষুদ্র মেরামত প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ভোটকেন্দ্র মেরামতের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রশাসন তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। ঘটনার দিন, পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম রৌমারী হাটে তিনটি গরু বিক্রি করে তার ওষুধের দোকানে যাওয়ার পথে প্রধান শিক্ষক আবু জাফর তার পথ আটকে দেন। তিনি আমিনুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, 'তোর জন্য আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি এবং আমার সম্মানহানি হয়েছে। চাকরি ফিরে পেতে আমার ২ লাখ টাকা খরচ হয়েছে, আজ সেই টাকা তুই দিয়ে যাবি।' টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি হাটের মধ্যে কিল-ঘুষি, লাথি এবং সজোরে আঘাত করেন, যার ফলে আমিনুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুল বলেন, সাবেক সভাপতির সাথে শুধুমাত্র কথা কাটাকাটি হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। রৌমারী থানার দায়িত্বে থাকা ওসি (ভারপ্রাপ্ত) এসআই শাহনেওয়াজ জানান, তারা অভিযোগ পেয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ