চরফ্যাশনে ভুয়া সাংবাদিক খন্দকার জাফরের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ
ভোলার চরফ্যাশন উপজেলার ভুয়া সাংবাদিক খন্দকার জাফর আহমেদ নোমান ওরফে সাওকির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। মিথ্যা মামলা ও চাঁদাবাজির সঙ্গে তার ভাগ্নেরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব হয়রানি থেকে প্রতিকার চেয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের সরলতার সুযোগ নিয়ে ভুয়া সাংবাদিক নোমান মিথ্যা মামলা ও চাঁদাবাজি চালিয়ে আসছেন। তার সহযোগী হিসেবে রয়েছে তার বোন বিবি আছিয়ার দুই মাদকাসক্ত ছেলে শরীফ ও আসিফ। গত ১৬ বছর ধরে তারা উপজেলার মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং চাঁদাবাজি করছে।
সম্প্রতি ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি জমিতে চাঁদা দাবি করে নোমান। চাঁদা না পেয়ে চরফ্যাশন থেকে সন্ত্রাসী এনে সিদ্দিক আহমেদ লিটন নামের এক ব্যক্তিকে ব্যাপক মারধর করে তারা। একপর্যায়ে লিটনকে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।
নোমানের চাঁদাবাজির শিকার শুধু লিটনই নয়, আরও বহু নিরীহ মানুষ রয়েছে। পাংগাসিয়া কেরামতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আলী আহমদ পাটোয়ারীর কাছে চাঁদা না পেয়ে উল্টো তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা দেওয়া হয়েছে। নোমানের বোন বিবি আছিয়াকে বাদী করে ভোলা জজ কোর্টে একটি মিথ্যা মামলাও দায়ের করা হয়েছে, যেখানে এলাকার ১১ জন নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়। এছাড়া ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে তাকেও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। সাংবাদিকতাকে কাজে লাগিয়ে তিনি প্রায়শই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কায়দায় টাকা আদায় করেন। অভিযোগ রয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ছবি দেখিয়ে চাঁদাবাজি করেছেন।
অভিযোগ রয়েছে, ভুয়া সাংবাদিক নোমানের হাত থেকে তার অসুস্থ বাবাও রেহাই পাননি। সাধারণ মানুষ আকুতি-মিনতি করেও এই আগ্রাসী চাঁদাবাজের হাত থেকে বাঁচতে পারছে না। গত ১৬ বছরে নোমান বিভিন্ন মন্ত্রী-এমপির নাম ভাঙিয়ে অনেকের জমি দখল করেছেন এবং জালিয়াতির মাধ্যমে জমির দলিলও করে নিয়েছেন। এমনকি আপন ভাই-বোনদেরও ঠকিয়েছেন এবং অসুস্থ বাবার কাছ থেকে জোরপূর্বক দলিল লিখে নিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানার জন্য কথিত ভুয়া সাংবাদিক খন্দকার জাফর আহমেদ নোমানের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য
গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর
সারা দেশের ন্যায় জয়পুরহাটে নজরুল বর্ষের উদ্বোধন
টঙ্গীতে সশস্ত্র মহড়ার ঘটনায় যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, ১১ জন আটক