পূর্বধলায় একদিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক রাতে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। নিহতরা হলেন, আগিয়া ইউনিয়নের মৃত রাম চরণ বিশ্বাসের ছেলে জয়চরণ বিশ্বাস (৭৩) এবং নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। বাড়ির ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারানোর কষ্ট সহ্য করতে না পেরে জয়চরণ বিশ্বাস তার স্ত্রীকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেন। পরে রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বাড়ি থেকে বের হয়ে যান। ভোরে প্রতিবেশী আরতী রানী দাস বারান্দার সামনে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে দ্বিতীয় ঘটনা ঘটে। ভোরে স্থানীয় আনিসুজ্জামান সোহেলের পুকুরপাড়ের পশ্চিম পাশে স্থানীয় পাহারাদার আব্দুল মজিদ বোরহান উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য আবুল কালামের মাধ্যমে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি মোহাম্মদ নূরুল আলম আরও জানিয়েছেন, দুই মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ