নবীনগরে হাজার টাকার আতরে ৪ লাখ টাকার মোটরসাইকেল যুবকের ঘরে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনোদপুর ইউনিয়নের যুবক নাঈম ইসলাম মাত্র ১ হাজার টাকার আতর কিনে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলেন। ঢাকার জনপ্রিয় HAYAWEAR শোরুম থেকে আতর ক্রয়ে পাওয়া লটারির কুপনে তিনি ড্রয়ে বিজয়ী ঘোষণা হওয়ায় পেয়েছেন প্রায় ৪ লাখ টাকার রয়েল হান্টার ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল।
স্থানীয় সূত্র জানায়, নাঈম ইসলাম সম্প্রতি ঢাকার HAYAWEAR শোরুম থেকে একটি আতর কিনেন এবং সাথে লটারির কুপন পান। পরে আয়োজিত ড্রয়ে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে সর্বাধুনিক মডেলের রয়েল ইনফিনিটি মোটরসাইকেল তিনি অর্জন করেন।
হঠাৎ পাওয়া সুবর্ণ সৌভাগ্যে নাঈম ইসলাম ও তার পরিবার উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে নাঈম ইসলাম বলেন, “আমি তো শুধু আতর কিনেছিলাম, কিন্তু এত বড় পুরস্কার পাবো কখনো ভাবিনি। এটা জীবনের বড় অর্জন।”
২০ আগস্ট বুধবার দুপুরে HAYAWEAR-এর সদস্যরা মেরকুটা জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় এসে নাঈমের পিতার হাতে মোটরসাইকেলের কাগজপত্র এবং চাবি তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জামিয়া আরাবিয়া জান্নাতুন নাঈম ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ওয়াদুদ হোসেন, HAYAWEAR-এর CEO মোঃ সাইফ উদ্দিন, হাফেজ মাওলানা মুকবুল হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই আনন্দঘন মুহূর্তে নবীনগরের যুবকের ভাগ্য সত্যিই যেন নতুন দিগন্তের পথে উদ্বুদ্ধ হলো।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান