ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্বে যৌন হয়রানির প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:১৮

রৌমারী উপজেলার বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আশরাফুল আলম শিক্ষার্থীদের যৌন হয়রানি করায় চাকরিচ্যুত, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার(২০আগষ্ট) সকাল ১০ টার দিকে কুড়িগ্রামের  রৌমারী উপজেলার সদর ইউনিয়নের বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও সমাজের সচেতন মহলের উদ্যোগে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেহুলার চর ব্রীজ মোড় থেকে এলাকাবাসীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের লোকজন প্রধান শিক্ষক আশরাফুল আলমের অপসারণের দাবিতে মিছিল করে বেহুলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় এসে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও  প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য প্রধান করেন।
এসময় সাবেক সভাপতি হাফিজুর রহমান, ফারুক, মনিরসহ অনেকই বক্তব্য রাখেন। বেহুলার চর সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে প্র্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে তিনি সীমাহীন দুর্নীতি, অনিয়ম করে যাচ্ছেন। এছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও সহকারি শিক্ষকদের সাথে খারাপ ভাষায় গালিগালাজ করেন তিনি। বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের যৌন হয়রানি করেন প্র্রধান শিক্ষক আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগ তলেন বক্তারা।
বক্তারা আরও বলেন, প্র্রধান শিক্ষক সরকারি বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দের টাকা যেমন সিøপ ও খুদ্র মেরামত কাজ না করে তিনি আত্মসাত করেন। আরো অভিযোগ করেণ সুষ্ঠু তদন্ত করে প্র্রধান শিক্ষকের অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় মানববন্ধনে আসা শিক্ষার্থীদের  অভিভাবক, এলাকাবাসী। 
অভিযোগ করে আরও বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে এসব অপকর্ম করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।  প্র্রধান শিক্ষক সকলকে ম্যানেজ করে চলেন এবং ক্ষমতাবানদের সঙ্গে সঙ্কতা থাকায় এসব করছেন বলে জানান। তারা আরও বলেন, এর আগে অন্য বিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ছিল। কিন্তু কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নেয়নি। প্র্রধান শিক্ষকের বিরুদ্বে অনেক অভিযোগ রয়েছে ছাত্রীদের যৌন হয়রানির বিষটি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত