ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গোলাগুলি


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৪১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মুখোশধারী কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি জাহাঙ্গীর আলম নামে এক ব্যবসায়ীর বাড়ির উদ্দেশে গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মেখলের মুনছুর তালুকদারের বাড়ির আবুল কাশেমের পুত্র জাহাঙ্গীর আলমের বাড়িটি তালাবদ্ধ ছিল এবং ভেতরে কেউ ছিলেন না। গোলাগুলিতে ভবনের দ্বিতীয় তলার বারান্দার কাচ ভেঙে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার সংযোগ পাওয়া যায়নি। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সকাল সাড়ে ১০টা থেকে ১১টার দিকে দুটি মোটরসাইকেলে করে মুখোশ পরা চার ব্যক্তি এসে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এ বিষয়ে বুধবার বিকেল ৪টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেননি।"

এমএসএম / এমএসএম

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন