ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে ভূমিদস্যু ও প্রতারক চক্রের হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৮-২০২৫ দুপুর ৪:৪৩

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানি থেকে প্রতিকার চেয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। বুধবার দুপুর ১২টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী।

লিখিত বক্তব্যে কামরুল ইসলাম ঢালী বলেন, কলাপাড়ার ইটবাড়িয়া মৌজায় পায়রা বন্দর কর্তৃপক্ষ এল.এ কেস নং-০৬/২০১৮-১৯ এর মাধ্যমে তাদের ৫৩ জন প্রকৃত ভূমি মালিকের জমি অধিগ্রহণ করে। এই জমি পূর্বে রাখাইন সম্প্রদায়ের মালিকদের কাছ থেকে তাদের পূর্বপুরুষরা ১৯৫৮ সাল থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন। কিন্তু ভূমি অধিগ্রহণের পর স্থানীয় ভূমিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের সদস্য কলাপাড়ার ধুলাসার এলাকার আহসান হাবীব কিছু রাখাইন সম্প্রদায়কে ভুল বুঝিয়ে ভুয়া ওয়ারিশ দেখিয়ে তাদের কাছ থেকে আমমোক্তারনামা নিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা সৃষ্টি করে তাদের কাছে চাঁদা চেয়ে হয়রানি করছেন।

মোহাম্মদ কামরুল ইসলাম ঢালী বলেন, বিভিন্ন দলিল অনুযায়ী তাদের পূর্বপুরুষরা আইনসম্মতভাবে এই জমির মালিক হন এবং রাখাইন সম্প্রদায় তাদের কাছে জমি হস্তান্তর করে নিঃস্বত্ববান হন। কিন্তু এরপরও ভূমিদস্যু ও মামলা চক্রের প্রধান আহসান হাবীব এবং তার আমমোক্তারকারীগণ একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করছেন। এর ফলে ভূমি অধিগ্রহণে জীবন-জীবিকা হারানো এই পরিবারগুলো জমির মূল্য না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এসময় হয়রানির শিকার অন্যান্য জমির মালিকগণও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার