কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০০ শয্যা বিশিষ্ট কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব আলী খান বলেন, “সেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সমাজসেবা, পরিবেশ রক্ষা ও উন্নয়নমূলক কাজে এগিয়ে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করছি।”
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত