ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নবীনগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তদন্ত শুরু


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি photo নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৮-২০২৫ বিকাল ৫:১৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনা সামনে আসার পর নৌ-পুলিশ তৎপর হয়েছে। অভিযোগ আছে, নরসিংদী জেলার রায়পুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল সজীব ও আরিফ গত ১৭ আগস্ট পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে অনৈতিক চাঁদা আদায় করেন।

আজ (২০ আগস্ট) বুধবার ঢাকা অঞ্চল নৌ-পুলিশের একটি বিশেষ তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত টিমের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (নৌ-পুলিশ, ঢাকা অঞ্চল) আবু মো. দিলায়র হাসান ইনাম। তার সঙ্গে ছিলেন পরিদর্শক গোলাম রব্বানী ও কনস্টেবল মুন্নাফ প্রমাণিক।

স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে এমন অপকর্ম যেন না ঘটে তা নিশ্চিত করা হোক। ১নং ওয়ার্ডের সদস্য শামীম আহামেদ জীবন, নিয়াজুল্লাহ ও মনির হোসেন এই দাবি করেন।

এ বিষয়ে পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম বলেন,  
“আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে এমন চাঁদাবাজি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারেন।”

তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু মো. দিলায়র হাসান ইনাম সাংবাদিকদের বলেন,  
“ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে অভিযুক্ত কনস্টেবলদের নৌ-পুলিশ ফাঁড়ি থেকে লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।”

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার