ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

দায়িত্ব গ্রহণ করলেন সিলেটের নতুন ডিসি সারওয়ার আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ১২:৫

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এসময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

সাদা পাথর লুটের ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সরিয়ে নেওয়া হয়। তার স্থলে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় দেশব্যাপী ভেজাল ও দুর্নীতির বিরুদ্ধে আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ছিলেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

প্রধানমন্ত্রী'র নির্দেশে কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা

ভালো কাজ করলেতো প্রিয় মানুষ হবেই রাণীনগরে ইউএনওর উদ্দেশ্যে এমপি রেজু

পাথরঘাটায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাগেরহাটে আউটর্সোসিং এ কর্মরত ৬৬ জন কে পূনবর্হাল রাখার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

সুবর্ণচরে নজরুল বর্ষের উদ্বোধন

নাগরপুরে নিখোজের ৩ দিন পর পাট ক্ষেতে মিলল অর্ধগলিত লাশ

পটুয়াখালীতে সুষ্ঠু পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ১৬ হাজার

শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে

জেল থেকে ফিরে ফের ইয়াবা কারবার,৩২৫ পিস ইয়াবাসহ আটক নারী

নিরাপদ খাদ্যের বার্তা নিয়ে টুঙ্গিপাড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু