ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ১২:৩৩

মুকসুদপুর পৌর সদরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মুকসুদপুর পৌর প্রশাসন। গতকাল বুধবার (২০ আগষ্ট) বিকালে টেংরাখোলা চৌরঙ্গী মোড় থেকে পোস্ট অফিস রোড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর কর্তৃপক্ষ। মুকসুদপুর থানার এস,আই আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে মুকসুদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । পৌর নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ আলম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন ও সদর বাজারে যানজট মুক্ত রাখতে এবং জনসাধারণ নির্বিঘ্নে বাড়ী ফিরতে পারেন সেই লক্ষ্যে ফুটপাত  দখল মুক্ত করতে ফুটপাতের ব্যবসায়ীদের বারবার নোটিশ দেয়ার পরেও ফুটপাত ছাড়েননি ব্যবসায়ীরা। ফুটপাত দখলমুক্ত করতে আজ এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং  ভবিষ্যতে শহরের কোন ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে তিনি জানান। তিনি আরো বলেন, এরপর আবার অবৈধ পন্থায় ফুটপাতে কেউ দোকানপাট বসালে তাদেরকে আইনের আওতায় আনা হবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত