ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রায়পুরে সরকারী প্রাথমিক বিদ্যালয় বিএনপি নেতা খোকন শেখের গুদামঘর


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ১২:৩৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকাচিয়া গ্রামে দঃ পূঃ চরকাচিয়া এস, কে, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারপাশের জমি এবং পুরাতন পতিত ভবন ও নতুন ভবনের একাংশ স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা খোকন শেখ পরিবার দখল করে আছেন এমন তথ্য পাওয়া যায়।

তথ্য সংগ্রহে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন পতিত ভবনটিতে সয়াবিনের গুদাম ঘর করে রাখছেন বিএনপির ওয়ার্ড সভাপতি খোকন শেখ। শুধু এখানেই শেষ নয় বিদ্যালয়ের জমির একপাশ দিয়ে জোরপূর্বক খোকন শেখ নিজের বাড়িতে প্রবেশের সড়ক হিসেবে ব্যবহার করছেন। যদিও খোকন শেখ পরিবারের বাড়িতে প্রবেশের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা রয়েছে। 

অপরদিকে নতুন ভবনের নীচতলার ফাঁকা জায়গায় আওয়ামীলীগ নেতা  রুবেল শেখের দুটি হার্বস্টার মেশিন রেখে দখল করে আছেন।  শক্তিশালী মেশিন দুটি প্রতিদিন উঠানামা করায়  স্কুল ভবনটিতে ভূমিকম্পের মতো ভয়াবহ ঝাঁকুনিতে যেকোনো সময় স্কুল ভবনটি ধসে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে। 

এছাড়াও বিদ্যালয়ের খেলার মাঠসহ বাকী ফাঁকা জায়গায় মন্নান শেখ বিজতলা তৈরি করেছেন এভাবেই স্কুলের মূল ভবন ছাড়া স্কুলের ৫০ শতাংশ জমির অধিকাংশ জমিই খোকন শেখ পরিবার দখল করে আছেন।

এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও স্থানীয়রা জানান,  " বিদ্যালয়ের সূচনালগ্ন থেকে খোকন শেখ পরিবার স্কুলের অধিকাংশ জমিই দখল করে আছেন, এর আগে তো তারা ক্লাস রুমগুলোও দখল করে গুদাম ঘর করে রাখছিল বর্তমানে পুরাতন ভবন এবং চারপাশের জমি ও নতুন ভবনের নীচতলা দখল করে আছেন।  তার পরিবার আওয়ামীলীগ,  বিএনপির সকল দলের লোকজন থাকায় যখন যেদল ক্ষমতায় থাকে তখন সেই দলেরই প্রভাব খাটিয়ে স্কুলের জমি তাদের দখলে নেন। আইন কানুন,  বিচার শালিসি কোন কিছুর পরোয়া করে না শেখ পরিবার।  তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে এমন বুকের পাঠা নেই কারো।  কোন শিক্ষক প্রতিবাদ করলে পুরো পরিবার সেই শিক্ষককে মারতে আসেন ঐক্যবদ্ধ হয়ে।  তাই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস হয়নি কারো। তবে বিদ্যালয়ের চারপাশ দিয়ে দেয়াল করে সীমানা দেওয়া হলে স্কুলের জমি আর কোন প্রভাবশালী মহল এভাবে দখলে নিতে পারবেন না বলেও জানান বিদ্যালয়ের কর্তব্যরত শিক্ষক এবং স্থানীয়রা। "

স্কুলের জায়গা দখল এবং পুরাত ভবন গুদাম ঘর করে  দোষ করেছেন বলে  স্বীকার করে খোকন শেখ বলেন, "  আজই আমি বিদ্যালয় থেকে সয়াবিন,  মেশিন এবং বীজতলা সবকিছু সড়িয়ে নিবো ভবিষ্যতে আর এধরনের কর্মকাণ্ড কখনো করবো না। "

এবিষয়ে রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম বলেন, " আমি প্রধান শিক্ষক থেকে জেনে তদন্ত করে বিষয়টি  দেখবো। " 

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়