ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানী সিন্ডিকেট প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ২:৪

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায়  ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক  করেছে সিআইডি। 

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানান।

জসীম উদ্দিন বলেন, মালয়েশিয়ায় জনশক্তি প্রেরনের উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আদায় পূর্বক আত্মসাৎ করে বাড়ী ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছে এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। তিনি সম্পত্তির উক্তরূপ মালিকানা লাভ করে মানিলন্ডারিং এর অপরাধ করেছে।

তিনি বলেন, রুহুল আমিন (স্বপন) এর জনশক্তি রপ্তানীর প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের সর্বমোট জমির পরিমাণ- ২৩১ কাঠা, যার দলিল  মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমির উপর ক্যাথারসিস  ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। 

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা উক্ত সম্পত্তির উপর ক্রোকাদেশ দেন বলেও জানান তিনি।

তিনি বলেন, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন