ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ট্রাকভর্তি সার জব্দ : হেলফার ড্রাইভার পলাতক


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৩:২

সারের জন্য যখন কৃষকেরা হাহাকার করছে, ঠিক তখনই ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি ট্রাকভর্তি সার আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত একটার দিকে ইউনিয়নের দেহন ঈদগাহ ময়দানের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাজারে সরকারি দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির জন্য সার সিন্ডিকেট রাতের আঁধারে ট্রাকভর্তি করে মজুত করছিল। এ সময় স্থানীয়রা ট্রাকটি আটক করলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও কৃষি অফিসার ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে উপজেলা অফিসে নিয়ে যায়। আটকৃত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো-ট-১২-১৬২৮।
পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সরকারি দরে এ সার বিক্রির মূল্য বস্তাপ্রতি ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কৃষকেরা অভিযোগ করেন, বাজারে একই সার কিনতে হচ্ছে ১ হাজার ৮শ থেকে ২ হাজার টাকায়।
স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন বলেন, “আমরা মাঠে চাষ করি, অথচ সার পাচ্ছি না। সরকারি দামে তো সার পাওয়া যায় না। বেশি দাম দিলেও নেই। অথচ চোরাই সিন্ডিকেট ট্রাকভর্তি করে মজুত রাখছে। এটা আমাদের সঙ্গে অন্যায়।”
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন,“রাত একটার দিকে খবর পেয়ে আমরা ৩শ বস্তা টিএসপি সার বোঝাই ট্রাকটি জব্দ করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে বিক্রি করা হবে এবং রাজস্ব খাতে জমা দেওয়া হবে।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, “ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সার ও গাড়ির মালিকের খোঁজ পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার