ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

মধুখালী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত


মফিজুর রহমান মুবিন, মধুখালি photo মফিজুর রহমান মুবিন, মধুখালি
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৩:১৫

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাত ৯টায় পৌরসভার গাড়াখোলা জামে মসজিদের মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
 
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়। এছাড়া আরও বক্তব্য রাখেন সদস্য মো. আবুল কাশেম আবুল, মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মো. আব্দুল আলিম মানিক, হায়দার আলি মোল্লা, ইয়াসিন বিশ্বাস,
কনক হাসান মাসুদ, শাহিন মিয়া, শ্রমিক নেতা আলমগীর বিশ্বাস, পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, ফরিদুল ইসলাম সাগর  ইলিয়াস বিশ্বাস জাপান, মাসুদ, সাইফুজ্জামান সেকেন, মোর্শেদ আবু নসর টিটো, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদি হাসান মন্নু, সুক দেব রায় সহ আরো অনেকে।বক্তারা বলেন, বিএনপি’র বর্তমান রাজনৈতিক সংগ্রামে ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। যাঁরা অতীতে স্বৈরাচারী সরকারের আমলে জেল-জুলুম খেটেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, আগামী দিনে তারাই দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
 
সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দলটির প্রতি আস্থা ও ঐক্যের বহিঃপ্রকাশ ঘটায় স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ