ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মানুষের দুঃসময়ে আমরা আছি’ ত্রাণ বিতরণে আনোয়ার হোসেন উজ্জ্বল


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৩:৩০

রাজশাহীর বাঘা উপজেলার ৭নং চকরাজাপুর, গড়গড়ি ও মনিগ্রাম ইউনিয়নের হাজারো বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনব্যাপী এসব বানভাসি মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সাবেক বাঘা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ, আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিল, বাঘা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আশরাফদৌলা, চারঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, সাংগঠনিক জহুরুল ইসলাম জীবনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মোঃ আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে আছে। যেকোনো বিপদ-আপদে আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের জন্য কাজ করে যাচ্ছি,তিনি আরও বলেন এই প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের তরুণ নেতাকর্মীরা প্রতিটি ইউনিয়নে তৎপর। শুধু নামমাত্র ত্রাণ বিতরণ নয়, আমরা স্বাস্থ্যসেবা, সুস্থ ও পরিশ্রমী পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। নদী ভাঙন ঠেকাতে স্থানীয়ভাবে সাময়িক বাঁধ তুলে, শুকনো খাবার ও পানি সরবরাহ করে আসছি—যাতে বন্যাদুর্গত পরিবারগুলো কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে। এত কঠিন সময়ে যদি আমরা পাশে থাকি, তবে মানুষের জীবন-মান সুরক্ষিত থাকে—এই আমাদের মূল লক্ষ্য।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত