ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কৃতি সন্তান শাহ সূফী সিদ্দিকুর রহমান আর নেই


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:১২

দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের নশ্বিপুর গ্রামের কৃতি সন্তান মরহুম গনি মোল্লা সাহেবের তৃতীয় পুত্র, দোগায়া চাঁদপুরী শাহ হুজুরের খলিফা, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহ সূফী আলহাজ্ব সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর ৭ মাস ১১ দিন। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন।
মরহুম তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি ব্যাংক খাতে বিশেষ সুনাম অর্জন করেন। পাশাপাশি আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অনন্য। তিনি নশ্বিপুর জামে মসজিদের মোতোয়ালি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। আল্লাহ্ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চতম মর্যাদা দান করুন—আমিন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার