ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় তিন মাসে দেড় কোটি টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৫০

দেশীয় প্রজাতীর মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় গত তিন মাসে ৬২টি অভিযানে ৩ হাজার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ অভিযানে এই জাল উদ্ধার করা হয়। 

এসব চায়না দুয়ারী জাল উদ্ধারে উপজেলার বিভিন্ন বিল, ব্যবসা প্রতিষ্ঠান ও পরিত্যক্ত ঘর থেকে অভিযান চালিয়ে উদ্ধার করা চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ ঘাঘর বাজারে অভিযান চালিয়ে দুলাল বেপারী ও বাবু খাঁর গোডাউন থেকে ৭৬ টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্যে সাড়ে ৬ লক্ষ টাকা। উদ্ধার অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ অপু, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন। 

উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদ চত্ত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ অপু বলেন, সমগ্র উপজেলাব্যাপী বিগত ৩ মাসে ৬২ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩ হাজারটি অবৈধ চায়না দূয়ারী জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়ে। যার আনুমানিক মূল্যে প্রায় দেড় কোটি টাকা। দেশের মহামূল্যবান মৎস্য সম্পদ রক্ষার সার্থে ভবিষ্যতে সচেতন জনগণকে সাথে নিয়ে চায়না দুয়ারী জাল উদ্ধারে আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম বিল্লাহ বলেন, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর।সেই ধারাবাহিকতায় অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমরা শুধু মৎস্যজীবীদের নয় যারা এই অবৈধ জাল তৈরী বা বিপননের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি। সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমিষের অন্যতম উৎস হিসেবে দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষায় সকলে এগিয়ে আসুন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত