ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল ও আটা নিয়ে কারচুপির অভিযোগ


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ২২-৮-২০২৫ দুপুর ১:৪

গাজীপুরের কাশিমপুরে সরকারের খোলা বাজারে খাদ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির একজন ডিলারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও অতিরিক্ত দামে চাল-আটা বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ডিলার আবু সায়হাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছেন এবং বরাদ্দকৃত চাল ও আটা গোপনে বাইরে বিক্রি করে দিচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি নীতিমালা অনুযায়ী প্রত্যেক গ্রাহককে সর্বোচ্চ ৫ কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে দেওয়ার কথা। কিন্তু ডিলার আবু সায়হাম তার নামে বরাদ্দকৃত প্রতিদিনের এক টন চালের বেশিরভাগই সাধারণ মানুষকে দিচ্ছেন না। কাশিমপুরের ২নং ওয়ার্ডের ভবানীপুর এলাকায় এই ডিলারের দোকান থেকে অনেকেই খালি হাতে ফিরে যাচ্ছেন।

এলাকাবাসী রহিমা বেগম এবং জাকির হোসেনসহ বেশ কয়েকজন জানিয়েছেন, ডিলার প্রায়ই সকাল ১১টার মধ্যেই বিক্রি বন্ধ করে দেন। এরপর দোকান ফাঁকা হলে দুপুর ১টার পর ভ্যান বা অটোরিকশায় করে চালের বস্তা গোপনে বিভিন্ন দোকানে পাচার করেন। এই অনিয়মে ডিলারের সহকারী আরিফ আহাম্মেদ ওরফে মিঠুন এবং মুনসুর জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ডিলার আবু সায়হাম বলেন, তিনি সপ্তাহে মাত্র দু'দিন দোকানে যান এবং এই ধরনের কোনো অভিযোগ তার কাছে আসেনি। তিনি তার প্রতিনিধির সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সচিব জসিম উদ্দিন জানান, ওই ডিলারের বিরুদ্ধে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার অনেক অভিযোগ রয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান এবং গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. শফি আফজালুল আলম উভয়েই জানিয়েছেন, এই ধরনের অনিয়মের কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী মনে করেন, ওএমএস কর্মসূচিতে এই ধরনের অনিয়ম বন্ধ করতে হলে জেলা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের মাঠ পর্যায়ের নজরদারি আরও বাড়ানো জরুরি। এতে ন্যায্যমূল্যের চাল ও আটা পাচার ও কালোবাজারে বিক্রি অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন