মেট্রোপলিটন হাসপাতালের সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের স্বাস্থ্য চুক্তি স্বাক্ষর
চট্টগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত হাসপাতাল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এর সাথে প্রবাসীদের একমাত্র মানবতার সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হল রুমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাক্তার নূরুন নবী, হাসপাতালের ডিজিএম, আমান উল্লাহ আমান, এবং চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর পক্ষে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি', ক্লাবের তথ্য, সম্প্রচার ও প্রকাশনা পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, পরিচালক হাজী আবুল কাসেম।
চুক্তির আওতায় চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড এর সব সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া কর্পোরেট চুক্তির আওতায় হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইসমাইল ইমন, সহকারী ম্যানেজার মো: শাহাদাত হোসেন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এডমিন হোসেন আল মাসুদ, পরিচালক জসিম কুসুম পূরী, ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ সৈয়দ, উপদেষ্টা কমর উদ্দীন, ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার আলী মোঃ জিয়া, এক্সিকিউটিভ মেম্বার আবুল কালাম, অফিস স্টাফ খালেদ হোসেন রুবেল, মেট্রোপলিটন হাসপাতালের স্টাফ আরিফুল ইসলাম, মোঃ আব্দুল খালেক সহ আরও অনেকেই।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার