জয়পুরহাটের ক্ষেতলালে কানাইপুকুর পাখি কলোনি প্রকৃতিপ্রেমীদের নতুন আকর্ষণ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর এখন পাখি কলোনি হিসেবে পরিচিতি পেয়েছে। হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে এই গ্রামীণ জনপদ। স্থানীয় ও বাইরের দর্শনার্থীরা প্রতিদিন ভিড় জমাচ্ছেন বিরল প্রজাতির পাখি দেখার জন্য।
স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে অতিথি পাখিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে কানাইপুকুর। এখানে শামুকখোল, বক, পানকৌড়ি, ডাহুক, বালিহাঁস, কাদাখোঁচাসহ নানা জাতের দেশি-বিদেশি পাখি বিচরণ করে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ জায়গাটি এখন ধীরে ধীরে পর্যটন স্পটে রূপ নিচ্ছে।
পাখিদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয়রা এগিয়ে এসেছেন। কেউ পাখি শিকার করতে না পারে সে জন্য তারা সবসময় সতর্ক থাকেন। ফলে দিন দিন পাখির সংখ্যা বাড়ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কানাইপুকুর পাখি কলোনি।
ক্ষেতলাল উপজেলা প্রশাসন জানিয়েছে, এখানে পাখি পর্যবেক্ষণ কেন্দ্র এবং পর্যটকদের জন্য অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কানাইপুকুর শুধু জয়পুরহাট নয়, উত্তরবঙ্গের অন্যতম একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হয়ে উঠবে।
প্রকৃতিপ্রেমী দর্শনার্থী রিফাত বলেন, এমন দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। শত শত পাখির একসাথে ওড়াউড়ি দেখলে মন ভরে যায়।
প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি সদস্য শাহজালাল আলী বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কানাইপুকুরের এই পাখি কলোনি এখন এক অনন্য উদাহরণ।আমরা এটা রক্ষায় রক্ষণশীল ভূমিকা রাখব।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান