ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রধান উপেদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে : কুমিল্লায় ডা. তাহের


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২২-৮-২০২৫ বিকাল ৬:৪৪

৫ই আগষ্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখ নিয়ে একটি ঘোষণা দিয়েছিলেন তিনি আবার অনুরুপ একই ঘোষণা দেয়ায় নির্বাচন নিয়ে শংঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়। তিনি প্রধান উপেদেষ্টাকে জাতির কাছে সেটি পরিস্কার করার আহবান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা নগরীর ফানটাউন মিলনায়তনে কুমিল্লা-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটির পরিচালক ও সহকারি পরিচালকদের সামাবেশে শেষে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ তাহের বলেন, যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেনা উল্লেখ করে তিনি বলেন-একটি অর্থবহ সুষ্ঠু জনগণের অংশগ্রহণ মূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান। উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশ গ্রহণের নির্বাচন।কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই বাংলাদেশ রাস্ট্রের এ সংকটকে দূর করতে পারে। জামায়াত ইসলামী দৃঢ় ভাবে বিশ্বাস করে বলে মন্তব্য করেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংস্কারের বিষয়ে অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এ সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কার একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।

এ সময় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, মহানগরী সহকারী সেক্রেটারী মোশারফ হোসেন, সহকারী সদস্য কামরুজ্জামান সোহেল, জামায়াত নেতা ভিপি মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন