দাউদকান্দি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী ছিদ্দিকুর রহমান মুন্সীর ইন্তেকাল
দাউদকান্দি বাজার বণিক সমিতির সাবেক চেয়ারম্যান, দাউদকান্দি গ্রাম জামে মসজিদের সাবেক সভাপতি এবং দাউদকান্দি পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হাজী ছিদ্দিকুর রহমান মুন্সী আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর প্রো-অ্যাকটিভ হাসপাতাল এন্ড কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার বাদ জুমা দাউদকান্দি পৌর শহীদ রিফাত পার্ক (ডাক বাংলা মাঠে) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় দাউদকান্দি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে দাউদকান্দি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার ছোট ছেলে রাহাত আহমেদ বাবু সবার কাছে বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া বিএনপি নেতা রোমান খন্দকার, সাবেক কমিশনার বিল্লাল হোসেন সুমন খন্দকার এবং বিএনপি নেতা শাহাদাৎ হোসেন সাকু তালুকদার (মরহুমের জামাতা) মরহুমের জন্য দোয়া চেয়েছেন।
মরহুম হাজী ছিদ্দিকুর রহমান মুন্সীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিভিন্ন মহলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ