ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কাউটস কমিশনারকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ১:৫২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার  ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কমিশনার মো: শাহজাহান আলীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার( ২২আগস্ট ২০২৫) সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে  স্কাউটস ভবনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে। 

স্কাউটস লিডার খোরশেদ আলমের সঞ্চালনায়, বক্তব্য রাখেন,  ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি দীপ জন মিত্র, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা স্কাউটস সহ-সভাপতি ইনসট্রাক্টর আতিকুর রহমান, স্কাউটস সম্পাদক এটিএম খলিলুর রহমান পলাশ, স্কাউটস কমিশনার বাদরেজাহান ফ্লেমি ও ইয়াকুব আলী শ্রাবণ। 

বক্তারা বলেন, ভূরুঙ্গামারী উপজেলা কাব স্কাউটস কুড়িগ্রাম জেলা জুড়ে ব্যাপক  সফলতা অর্জন করেছে।

বিদায়ী প্রধান শিক্ষক ও সাবেক স্কাউটস  কমিশনার মো: শাহজাহান আলী বলেন, পেশা বা কাজকে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যমে হিসেবে বিবেচনা করা যাবে না। কোন কাজেই ছোট কাজ নয়।আপনি  যে পেশায় থাকেন না কেন, সেই পেশাকে সম্মান করতে হবে। পেশাকে নেশা হিসেবে নিতে হবে।
 পরে বিদায়ী সাবেক স্কাউটস কমিশনারের হাতে সন্মামনা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী  অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি দীপজন মিত্র। 

এমএসএম / এমএসএম

নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন: পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত