ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে বিচারপতি মামুনের সাথে সাধারণ মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:৩৬

চট্টগ্রাম-১৪ আসনের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও হাইকোর্টের সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন। 

গতকাল বাদে মাগরিব মক্কা পেট্রোল পাম্পের পশ্চিম পাশে তার নিজস্ব কার্যালয়ে দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসময় আরো বক্তব্য রাখেন মো.ফোরকানুল ইসলাম,ভোলা চক্রবর্তী,সোলাইমান,আবু বক্কর,আবু ইউচুপ,মো.আলী হোসেন,আবদুল্লাহ ফয়সাল জিকু,হিরু ইসলাম আজাদ,জাগির হোসেন,ইয়াকুব নবী সুমন,মোরশেদ,আরিফ,ফারুক,ফরিদুল আলম,শওকত কামাল,ওমর ফারুক,আজাদ,বদিউল আলম,তারেক,এরশাদ,আমিনুল ইসলাম,সুলতান আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বিচারপতি আব্দুস সালাম মামুন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণঅভ্যুত্থানে সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল গণঅভ্যুত্থানে সাংগঠনিকভাবে সর্বোচ্চ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বিগত ১৬ বছরের স্বৈরাচারী দুঃশাসনকে চূর্ণ করে গত বছর ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আবারও মুক্তির স্বাদ পায়, গণতন্ত্রের পথ সুগম করে। অসংখ্য ব্যক্তি ও পরিবার রয়েছে, বছরের পর বছর ধরে যাদের ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। জুলাই গণহত্যায় সাড়া দেশে শহীদ হন ৮৭৫ জন। এর মাঝে কমপক্ষে ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক