ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে মাদরাসা শিক্ষকের বাঁশের আঘাতে আহত ২


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৭:৪০

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে চাকিরপশার ইউনিয়নের  জুল জালাল গংয়ের বাঁশের লাঠির প্রচণ্ড আঘাতে মোছা. জাহানারা বেগম (৪৫) এবং জাহানারা বেগমের স্বামী নুর ইসলাম (৬০) গুরুতর আহত হয়েছেন। জুল জালাল মাদরাসা  শিক্ষক ও নিলেরকুটি জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

সরেজমিন জানা যায়, পাঠকপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে জাহানারা বেগমের সাথে ঝগড়ায় লিপ্ত হয় জুল জালাল গং। ঝগড়ার একপর্যায়ে দেশীয় অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে এসে জাহানারা বেগমকে মারধর শুরু করে। পরে জাহানারা বেগমের স্বামী মো. নুর ইসলাম এগিয়ে গেলে তাকেও জুল জালাল ও তার সঙ্গীরা মারধর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

দায়িত্বরত চিকিৎসক আহত নুর ইসলামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেন এবং জাহানারা বেগমের অবস্থার অবনতি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনার বিষয়ে মামলা না করার জন্য জুল জালাল গং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে নুর ইসলামের পরিবারকে। এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে দেখে নেবে এবং হত্যারও হুমকি প্রদান করেছে তারা। 

এ বিষয়ে জাহানারা বেগমের ছেলে মো. আরাফাত জামিলের সাথে কথা বলে জানা যায়, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল জাহানারা বেগমকে রংপুর সদর হাসপাতালে নেয়া হবে। এ নিয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার বলেন, উক্ত ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার