রৌমারী উপজেলায় রিভার প্রকল্পের স্কুল কাম ফ্লাড শেল্টার নির্মাণ কাজের উদ্ভোধন
নিরাপদ আশ্রয়, স্থিতিস্থাপকতা সম্প্রদায় তৈরি এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ হ্রাস কল্পে টেকসই অবকাঠামো “রিভার” প্রকল্পের ফ্লাড শেল্টার নির্মাণের কাজের শুভ উদ্ভোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরএলজিইডিকর্তৃক বাস্তবায়নাধীন অভিযোজন বৃদ্ধি ও দুর্যোগ হ্রাস কল্পে টেকসই অবকাঠামো “রিভার”প্রকল্প সারা বাংলাদেশে দুর্যোগপূর্ণ , নদী বিধৌত এলাকায় ৫০০ টি স্কুল কাম আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।প্রকল্পের আওতায় রৌমারী উপজেলায় ১০টি স্কুল কাম ফ্লাড শেল্টার নির্মাণ করা হবে।উক্ত বন্যা আশ্রয়ন প্রকল্পের আওতায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রতিটিতে প্রায় ছয়কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি, বাস্তবায়ন পরবর্তী রক্ষণাবেক্ষণ, সঠিক ব্যবহার, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতির হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জনাব মনছুরুল হক,উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ডিডিসি কনসালটেশন ফার্মের ডিআরই মো: আনোয়ার হোসেন ,উপ-সহকারী প্রকৌশলী লিমন আহমেদ,ঠিকাদারী প্রতিষ্ঠান এমজেসিএল-ষ্ট্যান্ডার্ড জেভি এর ডিপিএম মো: আল আমিন,সাইড ইন্জিনিয়ার মো:সাদ্দাম হোসেন,রৌমারী সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক, সাবেক এসএমসি সভাপতি আব্দুল মোমেন,সিইএম আরসিবি 'রিভার'প্রকল্পের ফিল্ড অফিসার শাহ মোঃ আব্দুল মোমেন,শাহনাজ খাতুন,গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মো:রফিকুল ইসলাম, শামসুল আলম,মো:দাখিরুল ইসলাম, সুজাউল ইসলাম সুজা,বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দসহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ