সবজির দামে ঊর্ধ্বগতি, নিম্ন আয়ের মানুষের হিমশিম
মাগুরার মহম্মদপুরে সবজির বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চলতি মৌসুমে প্রতিটি সবজির দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। শনিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ থেকে ৯০ টাকা, পোটল ৬০ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৫০ টাকা, কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেছেন, এক বছরের ব্যবধানে সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে, যেখানে গত বছর একই সময়ে বেগুন ৪০ টাকা, করলা ৪৫ থেকে ৫০ টাকা এবং কাঁচামরিচ সর্বোচ্চ ১০০ টাকা কেজি দরে পাওয়া যেত।
ভোক্তারা বলছেন, দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক ঊর্ধ্বগতি তাদের সংসার চালাতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে, ফলে তারা এখন আগের মতো বেশি পরিমাণে সবজি কিনতে পারছেন না। অন্যদিকে, বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে বলে খুচরা বাজারেও দাম বাড়ানো ছাড়া তাদের কোনো উপায় নেই। কৃষি কর্মকর্তা আবদুস সোবহান জানান, এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে কৃষকরা সময় মতো সবজি উৎপাদন করতে পারেননি। সাধারণত বর্ষা মৌসুমে মহম্মদপুর/মাগুরায় গড় ২ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু এ বছর প্রথম ৩ মাসে ৬ হাজার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী মাস থেকে নতুন মৌসুমের সবজি বাজারে এলে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত