ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর সৌজন্যে বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৩

রাজশাহীর চারঘাট-বাঘা ৬ আসনের বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এই ত্রাণ কার্যক্রমে মোট ৪০০টি পরিবারের মধ্যে চাল, ডাল, আলু ও মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে চকরাজাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার এবং দূড়দূড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রামের ১০০ পরিবারে ত্রাণ পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হায়দার আলী সরকার, রাজশাহী জেলা যুবদলের সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাহিদ), রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা কৃষক দলের সদস্য সচিব স্বপন সরকার বাজু, বাঘা ইউনিয়নের কৃষক দলের নেতা রবিউল ইসলাম, বাঘা পৌর তরুণ দলের সাধারণ সম্পাদক সোহাগ রানা, খালেদা জিয়া ও তারেক জিয়া পরিষদের সহ-সভাপতি আব্দুল হালিম এবং দপ্তর সম্পাদক মাসুদ রানা। আমিনুল ইসলাম মিঠু বলেন, “বিএনপি সবসময় বিপদে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। প্রবাসে থেকেও আমরা চেষ্টা করি দেশের মানুষের জন্য কিছু করার।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত