ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় ১০৫ লিটার চোলাই মদ সহ ২ জন গ্রেফতার, সিএনজি জব্দ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৪

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদ ও ১টি সিএনজি সহ ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) রাতে চন্দ্রঘোনা থানাধীন ৩নং বাঙ্গালহালিয়া ইউপিস্থ বান্দরবান সড়কের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের নাম মো: হাছান(২৩) ও মোহাম্মদ দিদারুল আলম(৪০)। তারা বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, থানার এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ১টায় অভিযান পরিচালনা করে তাদের ১০৫ লিটার মদ সহ গ্রেফতার করেছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করে রোববার  আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার

লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়

বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা

আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন