ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ব্রাহ্মণপাড়া বিএনপির সম্মেলন বাতিলের দাবি দলের একাংশের


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ১২:২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অনুষ্ঠিতব্য সম্মেলন বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। শনিবার রাতে কুমিল্লা নগরীর একটি বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দাবি করা হয়।  ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হুময়ায়ুন কবির খান সম্মেলনে বলেন,উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ৩০বছর ধরে সভাপতির পদ আকড়ে আছেন। তিনি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট। তিনি ফ্যাসিস্টের বাপ। সব সময় তিনি পকেট কমিটি করেন। রবিবার (২৪ আগস্ট) উপজেলা সম্মেলন ডাকা হয়েছে। সেখানে আমাদের ডাকা হয়নি। নির্বাচন করার সুযোগ রাখা হয়নি। আমরা এই সম্মেলন বাতিলের দাবি জানাই। আমরা চাই একজন নিরপেক্ষ আহবায়ক দেয়া হোক। যিনি সভাপতি প্রার্থী হতে পারবেন না।
তিনি আরো বলেন, জসিম উদ্দিনের কোন ব্যবসা নেই। তিনি চোরাকারবারীদের নিয়ে চলেন। তিনি বুড়িচং-ব্রাহ্মণপাড়ার ত্রাস। 

এ সময় আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত করিম ভুইয়া,সাহেবাবাদ কলেজের সাবেক জিএস মাহবুবুর রহমান দিদার, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন