হাসিনা বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল: আব্দুল খালেক
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেছেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসক শেখ হাসিনা যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন ২০২৩ সালের ১৩ জুলাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ দফা ঘোষণা করেন। যেখানে গণতন্ত্র ফিরে পাবে তার হারানো কণ্ঠ, আর নাগরিকগণ ফিরে পাবে রাষ্ট্রে তার আত্মমর্যাদা।
শনিবার (২৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উলিপুর পৌরশহর ও উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তিনি।
আব্দুল খালেক বলেন, বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে, কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে।
তিনি আরো বলেন, ৩১ দফা কোনো দলীয় মঞ্চে বাঁধা নয়। এটি একটি জাতির সম্ভাবনার মানচিত্র। এটি যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে-নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায় এটিই বিএনপি’র প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, উপজেলা বিএনপি'র সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজল, পৌর বিএনপির আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা প্রমুখ।
এমএসএম / এমএসএম
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ
কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎ মায়ের অভিযোগ