উল্লাপাড়ায় কষ্টি পাথরের মূর্তি পাচারকারী দুই জন গ্রেফতার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কষ্টি পাথরের মূল্যবান মূর্তি পাচারের চেষ্টাকালে দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭:১৫ ঘটিকার সময় র্যাব-১২, সদর কোম্পানীর সদস্যরা উল্লাপাড়া থানাধীন উধুনিয়া ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর গ্রামে পলাতক আসামি মিরাজ ফকিরের বসতঘরে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে।
উদ্ধার করা কষ্টি পাথরের তৈরি মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি (একত্রিশ দশমিক পাঁচশত চল্লিশ কেজি)। মূর্তিটির দৈর্ঘ্য ২৪ ইঞ্চি (মূর্তির পা থেকে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ ইঞ্চি। মূর্তি উদ্ধার সহ দুই জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামিরা হলো সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের আলমাছ আলীর ছেলে শাহিন আলম (৩০) এবং শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তিটি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করে। র্যাব-১২, সদর কোম্পানির কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন